1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

পলাশবাড়ীতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

এস আই হাবিব(পলাশবাড়ী) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা (৭ জুন ২০২৫) উদযাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) পবিত্র কুমার সরকার, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক, পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস-মিনিবাস- কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশফেকুর রহমান রিপন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার মুখ্য সংগঠক মোঃ মাসুদ রানা শেখ প্রমুখ।

 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

সভায় আসন্ন ঈদ-উল-আযহায় পবিত্র ঈদের নামাজের আয়োজন, পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, পশুরহাটের শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত খাজনা আদায় রোধ, দালাল সিন্ডিকেট বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতকরণসহ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট