1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শাজাহানপুরে প্রাক্তন স্বামীকে জোরপূর্বক অপহরণের চেষ্টা থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

 

বগুড়ার শাজাহানপুরে জোরপূর্বক অপহরণ চেষ্টার  অভিযোগ উঠেছে    সাবেক  স্ত্রী  জেসমিন আক্তার স্বপ্না (৪৬) বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে ।এ ঘটনায় শনিবার (২৪ মে) থানায়  অভিযোগ দায়ের করা হয়েছে ।  ভুক্তভোগী  উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের মধ্যেপাড়ার মৃত্যু আজিজার রহমানের  পুএ  সিরাজুল ইসলাম(৩৮) । অভিযোগ সুএে জানা যায়,ভুক্তভোগী সিরাজুল ইসলাম মামলায় হাজিরা দেওয়ার জন্য শনিবার সকাল আনুমানিক সকাল ৭:০০ ঘটিকার সময়  সিরাজগঞ্জ  বিজ্ঞ আদালতে যাওয়ার উদেশ্য  শাজাহানপুরের আড়িয়া বাজার স্টান্ডে অবস্থান করতেছিলেন । সেই সময় ৩ টি সিএনজি সিরাজগন্জ যাবে বলে সিরাজুল কে সিএনজি তে তুলে নেয় । সিএনজি তে উঠতেই ভুক্তভোগী সিএনজির ভিতরে  তার সাবেক স্ত্রী জেসমিন আক্তার স্বপ্না কে দেখতে পান । তখন  সে  সিএনজি থেকে নেমে আসার চেষ্টা করলে  স্বপ্না বেগম সহ  অজ্ঞাতনামা আরো কয়েকজন দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র  সহ সাইকেলের চেন দিয়ে  এলোপাতাড়ি তাকে মারধর শুরু করে ও ব্যাগের মধ্যে থাকা এিশ হাজার টাকা ছিনিয়ে নেয়  এক পর্যায়ে সিরাজুলের চিৎকারে  আশেপাশের লোকজনসহ  স্থানীয় দোকানদাররা  এগিয়ে আসলে  তারা  সিএনজি যোগে  দ্রুত পালিয়ে যায় ।সিরাজুল ইসলাম জানান,গত ২০১৫ সালের শেষের দিকে  সিরাজগন্জ মাছুমপুর এলাকার মৃত্যু ফজলার রহমানের মেয়ে জেসমিন আক্তার  স্বপ্নার সাথে তার বিবাহ হয়। বিবাহের পরে সিরাজুল জানতে পারে যে এর আগেও তার স্ত্রীর  ২ জায়গায় বিয়ে হয়েছিলো।  আগের স্বামী ও ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে , আগের স্বামীকে তালাক না দিয়ে এক পর্যায়ে তাকে বিয়ে করে । প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে টাকা হাতিয়ে নেওয়াই  তার নেশা । সিরাজুল তাকে তালাক দিলে সে তার নামে মিথ্যা মামলা করে । সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য সে সিরাজগঞ্জ যাওয়ার জন্য রওনা হয়েছিলো । সিরাজুল আরোও জানায়,এর আগেও সিরাজগঞ্জে  তাকে অপহরণের চেষ্টা করেছিলো তার সাবেক স্ত্রী । সেখান থেকে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন তিনি ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে,  ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহন করা হবে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট