1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় ছাত্র শিবির নেতা রুহানী হত্যা মামলার আসামী পলাশ গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি বগুড়া  : বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র  ও ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার অন্যতম আসামি পলাশ ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৭ মে) সকালে শহরের নবাববাড়ী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পলাশ ইসলাম শহরের বৃন্দাবনপাড়া উত্তরপাড়া এলাকার মৃত নুর আলম টুকুর ছেলে এবং রুহানি হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

তিনি আরও জানান, বিগত ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানীকে খুন করা হয়। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসি জানান, আসামি পলাশ ইসলাম দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার আসামিকে আদালতে পাঠানো হবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বৃন্দাবনপাড়া এলাকার শিমুল হত্যা মামলার আসামিও এই পলাশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট