1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শেরপুরে বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন(শাজাহানপুর)বগুড়া:

বগুড়া জেলার শেরপুর উপজেলায় বিকাশ কর্মীকে ছুরিকাঘাতে আহত করে দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়  ছিনতাইকারীরা।

 

 আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে  আহত ওই ব্যক্তির নাম  সোহরাব হোসেন (৩২)। তিনি বগুড়া শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন বিকাশ বিতরণ কর্মকর্তা। আহত সোহরাব হোসেনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

 

সোহরাব হোসেন বলেন, সকালে তিনি জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামের একটি স্থান থেকে বিকাশ এজেন্ট এর নিকট হতে দুই  লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে হাজীপুরে যাচ্ছিলেন। পথে শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌছালে পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা আমার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যার ফলে আমি রাস্তায় পড়ে যাই এরপর ছিনতাইকারীরা  টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

 

 ঘটনার সময় স্থানীয় কয়েকজন লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন হলেন, রাসেল মাহমুদ, আরেকজন মানিক দাস। তাঁরা জানান, ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে  দ্রুত পালিয়ে যায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে, দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট