1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ার বাসিন্দা নয়ন মিয়া বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ আরও ২শ’ থেকে আড়াইশ’ জনকে আসামি করা হয়েছে।

 মামলায় আরও যাদেরকে আসামি করা হয়েছে তারা হলোঃ বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাংবাদিক অনন্ত সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল, মাশরাফি হিরো এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত উল্লেখযোগ্য।

মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট আসামিরা পরস্পর একজোট হয়ে, কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা ও লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারি ছাত্র-জনতার ওপর হামলা চালায়। আন্দোলনরতদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে বাদী নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, নয়ন মিয়া বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট