1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শাজাহানপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

 

মিজানুর রহমান মিলন

শাজাহানপুর উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহাপুরে বিষধর সাপের কামড়ে মোকসেদ আলী প্রাং (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মোকছেদ উপজেলার মানিকদিপা উত্তরপাড়ার মৃত কছিমুদ্দিন এর ছেলে।

এর আগে ওইদিন সন্ধ্যায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃদ্ধ মোকসেদ আলী প্রাং শুক্রবার বিকালে শাজাহানপুর উপজেলার টেংগামাগুর বাজার থেকে পান-সুপারি কিনে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় একটি জমির আইলে প্রস্রাব করতে বসেন। এ সময় বিষধর সাপ তার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলের নিচে কামড় দেয়। বিষের যন্ত্রণায় তিনি ধানের আইল থেকে পাকা রাস্তার উপর এসে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাজাহাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শনিবার (৩১ মে) থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট