1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

হেলমেট টেনে ধরার ঘটনায় শাস্তি পেলেন ক্রিকেটাররা

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং টেস্ট সিরিজটা বৃষ্টির কারণে ভেস্তে গেল। দুই ম্যাচেই ছিল বৃষ্টির হানা। ফলে সিরিজ ড্র হয়েছে। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে প্রথম দুই দিন খেলা হলেও শেষ দুই দিন বৃষ্টিতে ভেসে গেছে।

জয়ের রেশ নিয়ে সিরিজ শেষ করলেও একটি দুঃসংবাদ পেয়েছে ইমার্জিং শিবির।

 

দলের অন্যতম সেরা পারফর্মার রিপন মন্ডল পেয়েছেন দুটি সাসপেনশন পয়েন্ট। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়া স্পিনার শেপো এনটুলির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে বাজে শব্দ ব্যবহার করায় এই শাস্তি পেয়েছেন রিপন। তবে রিপনের থেকে বড় শাস্তি পেয়েছেন এনটুলি। রিপনের হেলমেট টেনে ধরায় প্রোটিয়া এই স্পিনারকে চারটি সাসপেনশন পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি। ঝামেলায় জড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার মিকাইল প্রিন্স। তাকে একটি সাসপেশন পয়েন্ট দেয়া হয়েছে। শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ।

 

ঘটনা গত বুধবারের। মিরপুরে দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিং করছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন মেহেদী এবং রিপন। ১০৫ তম ওভারে এনটুলি যখন বল করতে আসেন, তখন তাকে স্টেপ আউট করে একটি ছক্কা হাঁকান রিপন। এতেই মেজাজ হারান এনটুলি। বাংলাদেশের দুই ব্যাটার মেহেদী আর রিপন যখন ক্রিজের মাঝে, তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন প্রোটিয়া স্পিনার। ছাড় দেওয়ার মানসিকতা ছিল না বাংলাদেশের রিপনেরও। এনটুলির জবাবে কিছু একটা বলেছেন তিনিও। আর তাতে আরও ক্ষুব্ধ হয়ে রিপনের হেলমেট ধরে টান মারেন এনটুলি। উত্তপ্ত পরিস্থিতিতে মিকাইল প্রিন্সও এগিয়ে আসেন। তবে পরিস্থিতি খুব একটা খারাপ হওয়ার আগে আম্পায়াররা শান্ত করেন ক্রিকেটারদের।

 

তিনজনই অপরাধ মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। তবে শাস্তি কীভাবে কার্যকর হবে সেটা নিজ নিজ দেশের বোর্ড ঠিক করবে বলে জানিয়েছেন সেলিম। তিনি বলেন, ‘আমরা সাসপেনশন পয়েন্ট দিয়ে দিয়েছি এখন পয়েন্ট অনুযায়ী দুই বোর্ড যেটা করবে আর কি। তারা কয় ম্যাচ ফাইন করবে ওয়ানডে টেস্ট নাকি টি-টোয়েন্টি সেটা তাদের ব্যাপার। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আমরা দিয়ে দিয়েছি এভিডেন্সসহ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট