1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

আন্তর্জাতিক কোচ হতে চান মুশফিক-মাহমুদুল্লাহ

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

অনলাইন স্পোর্টস ডেস্কঃ

আমিনুল ইসলাম বুলবুল আজ (রোববার) পড়ন্ত বিকেলে হুট করেই হাজির হন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনে (বিএসজেএ)। সেখানে সবার সঙ্গে প্রাণবন্ত আড্ডা দিয়েছেন। আড্ডার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে টুকটাক কথাও বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি।

এরই মধ্যে আমিনুল ইসলাম বুলবুল জানালেন নতুন এক তথ্য। আন্তর্জাতিকমানের কোচ হতে চান জাতীয় দলের পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ। মুশফিক সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন। এই দুই ক্রিকেটারই আন্তর্জাতিক কোচ হওয়ার জন্য আগ্রহী, জানালেন বুলবুল।

বিসিবির নতুন সভাপতি বলেন, ‘আমি বিসিবিতে জয়েন করার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে চালু করব, ইনশাআল্লাহ।’

বাংলাদেশের ক্রিকেটারদের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করা নতুন কিছু নয়। খালেদ মাহমুদ সুজন তাদের মধ্যে অন্যতম। ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ সফল কোচ। কোচিংয়ে নাম লিখিয়েছেন মোহাম্মদ আশরাফুল, হান্নান সরকার, তালহা জুবায়েররাও।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

তবে আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের কোনো কোচ এখনও নিজের নাম দাঁড় করাতে পারেননি। মুশফিক-মাহমুদউল্লাহরা তাদের তারকাখ্যাতি দিয়ে কি সেই জায়গায় পৌঁছতে পারবেন?

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট