1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

রাজশাহীতে ৪ জন চিকিৎসকসহ ১১ জনের করোনা পজেটিভ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। গত দুইদিনে মোট ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন।সোমবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগের দিন, রবিবার (১ জুন) পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম জানান, ‘সোমবার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ৪ জন চিকিৎসক। রবিবার পরীক্ষায়ও ২ জনের পজিটিভ পাওয়া গেছে। এদের একজন হাসপাতালে ভর্তি আছেন এবং তার শ্বাসকষ্ট রয়েছে।’

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে রবিবার দুইজনের করোনা টেস্ট করে দুইজনেরই পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরমধ্যে একজন রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। সোমবার ১৫ জনের করোনা পরীক্ষা করে নয়জনের পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে চারজন চিকিৎসক।’

তিনি বলেন, ‘প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম। সবার হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা রয়েছে। যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও সবাই একই উপসর্গে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে রাজশাহী সিভিল সার্জন রাজিউল করিম বলেন, ‘বিষয়টি অফিশিয়ালি জানা নেই। তবে সাংবাদিকদের কাছ থেকে শুনেছি।’

প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ ছাড়া বর্তমানে শহরে আর কোথাও করোনা পরীক্ষা করা হচ্ছে না। এছাড়া রামেক হাসপাতালের পিসিআর ল্যাব গত বছর থেকেই বন্ধ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট