1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

চিকিৎসা শেষে ৩১ দিন পর দেশে ফিরলেন আবদুল হামিদ

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ৮ মে রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। হঠাৎ বিদেশযাত্রা ও তাঁর  বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাকে কেন্দ্র করে যে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। রবিবার (৮ জুন) ৩১ দিন পর দেশে ফিরে সেটির অবসান ঘটালেন তিনি।

 

রবিবার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। প্রায় এক ঘণ্টা পর রাত পৌনে ৩টার দিকে তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং রাত ৩টায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।

গত ৮ মে রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে এটিকে ‘পালিয়ে যাওয়া’ বলে মন্তব্য করেন। যদিও ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তখন দাবি করেছিলেন, তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তিনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন।

 

তবু অন্তর্বর্তী সরকার তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যবস্থা নেয়। তারা হলেন—ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মো. সোলায়মান।

 

 ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের আগে সহিংসতা সহস্রাধিক প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের লোকজনের বিরুদ্ধে সারাদেশে মামলা হয়। এরই অংশ হিসেবে চলতি বছর ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়, যাতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নামও ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট