1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, (শাজাহানপুর) বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুরের আলোচিত ফোরকান হত্যা মামলায় আরো দুইজন আসামিকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

 

 আজ মঙ্গলবার আনুমানিক  বেলা  ১২ টার দিকে  উপজেলার মাঝিড়া বাজার এলাকা থেকে মোকাল্লেম হোসেন পিঠু (৪৮) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত পিঠু গোহাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

অপরদিকে দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে উপজেলার বোহাইল প্রামানিক পাড়ার নিজ বাসভবন থেকে সাজ্জাদুল ইসলাম রনি (৪০) কে গ্রেফতার করে শাজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত রনি খোট্রাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও

 ৩নং ওয়ার্ড সদস্য ও খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

গ্রেফতারকৃত মোকাল্লেম হোসেন পিঠু ও সাজ্জাদুল ইসলাম রনি এই দুই নেতার বিরুদ্ধে ফোরকান হত্যা মামলায় অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান থাকবে, এবং তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

উল্লেখ্য, বগুড়ার শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ফোরকান হত্যা মামলায় আগেও বেশ কয়েকজন আসামি গ্রেফতার হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট