1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

যমুনা নদীতে নিখোঁজের ৩ দিন পর কলেজ শিক্ষার্থী তমালের মরদেহ উদ্ধার! 

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, উপজেলা প্রতিনিধি (শাজাহানপুর) বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার শিবির কর্মী মেরাজুল ইসলাম তমাল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। নিহত তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সে নয়মাইল জামালপুর এলাকার শিবিরের ওয়ার্ড সভাপতি ছিল।

আজ শুক্রবার সকাল ৯ টায় কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে নিখোঁজ তমালের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

প্রতিবেশীসূত্রে জানাগেছে, গত (১১ জুন) বুধবার সকালে বাবা-মা সহ পরিবারের ১১ জন সদস্য মিলে এক সাথে বেড়াতে যায় কাজিপুর উপজেলাধীন যমুনা নদীর মেঘাই ঘাটে। সেখানে মামাতো ভাইয়ের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে। এক পর্যায়ে নদীতে গোসল করা অবস্থায় মামাতো ভাইয়ের সাথে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করে তমাল। তার কিছুক্ষণ পর খবর পাওয়া যায় তমাল নদীতে ডুবে গেছে। তারপর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এরপর আত্মীয়-স্বজনরা যমুনা নদীর বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করছিল। আজ তৃতীয় দিন শুক্রবার সকাল ৯ টায় নদীর ঐ একই স্থানে তার মরদেহ হঠাৎ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা তমালের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। এই ঘটনায় নয় মাইলের জামালপুর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট