1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রহিম বিদেশী পিস্তলসহ গ্রেফতার!

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ জুন রোববার দিবাগত রাত এক টা ৫৫ মিনিটের দিকে জেলা পুলিশের  গোয়েন্দা শাখা ডিবির একটি টিম শহরের নিশিন্দারা চকর পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায় ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহারের নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ ডিবির  একটি টিম গোপন সংবাদের  ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়।  অভিযান কালে তার দেখানো মতে শয়ন  ঘরে খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতার করা শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম (৩২), নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।  তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট