1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ঢাকার আদালত থেকে পালাল স্কুলছাত্র জিসান হত্যার আসামি শরিফুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পুলিশ হেফাজত ভেঙে পালিয়ে গেছে অপহরণ ও হত্যা মামলার এক আসামি।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম শরিফুল ইসলাম। তিনি ২০১৮ সালে স্কুলছাত্র জিসান হোসেনকে অপহরণ ও হত্যার মামলার প্রধান আসামি। শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার দিন কাশিমপুর কারাগার থেকে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য শরিফুল ইসলাম ও আরেক আসামি শাহিন মণ্ডলকে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের আদালতের দ্বিতীয় তলা থেকে নিচে থাকা হাজতখানায় নিয়ে যাওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্য চার আসামিকে নিয়ে হাজতখানার দিকে যাচ্ছিলেন। শরিফুল ছিলেন সবার সামনে। নিচতলার সিঁড়ির কাছে পৌঁছে হঠাৎ করেই তিনি হাতকড়া খুলে দৌড়ে পালান। পরে পাশের একটি আদালতে গিয়ে গায়ের সাদা শার্ট খুলে হাতে নেন এবং লাল টি-শার্ট পরা অবস্থায় প্রাঙ্গণ ছেড়ে দৌড়ে বেরিয়ে যান। এই পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

দায়িত্বরত পুলিশ সদস্য শহিদুল্লাহকে আঘাত করে শরিফুল পালিয়ে যায় বলে জানান হাজতখানার এসআই মো. রিপন মোল্লা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাইন উদ্দিন বলেন, ‘আসামির হাতে হাতকড়া ছিল। সে কোনো ধাতব কিছু দিয়ে হাতকড়াটি ঢিলা করে এবং কৌশলে খুলে ফেলে। পরে দায়িত্বরত কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যায়।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোতোয়ালি থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে নতুন মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট