1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় ছাত্রী পরিচয়ে শিক্ষককে অপহরণ, নারীসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় টাকা ও মোবাইল ফোন। আদায় করা হয় বিকাশের মাধ্যমে মুক্তিপণও।

ঘটনার এক সপ্তাহ পর র‌্যাব-১২ বগুড়ার অভিযানে গ্রেফতার হয় চক্রের মূলহোতা নারীসহ দুইজন। গতকাল রোববার দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-রাবেয়া রিয়া ও তার সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া।

পরে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়া হয় তার কাছে থাকা টাকা। এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোনও। ঘটনার পর শিক্ষক নিজেই বাদি হয়ে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে জড়িতদের গ্রেফতার করা হয়।

র‌্যাব’র এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে-তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের অপহরণের পর মুক্তিপণ আদায় করতো। গ্রেফতারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট