1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

দুর্নীতি’র সংবাদ প্রকাশের পর বদলি প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী।বহাল তবিয়তে হেলাল!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

এস আই হাবিব

পলাশবাড়ী, গাইবান্ধাঃ

পলাশবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে (LGED) অতিরিক্ত দায়িত্বে কর্মরত উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীকে বদলি করা হয়েছে। তাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী।

 

এর আগে তপন কুমার চক্রবর্তীর বিরুদ্ধে পলাশবাড়ীতে বাস্তবায়নাধীন GRRIIP প্রকল্পসহ একাধিক উন্নয়ন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠে আসে। প্রকল্প এলাকায় সরেজমিনে না গিয়েই “সব দেখে এসেছি” মর্মে ভূতুড়ে পরিদর্শনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, যা গণমাধ্যমে একাধিকবার ফলাও করে প্রকাশিত হয়।

 

প্রতিবেদনে উঠে আসে—প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ আদায়, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, এবং প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে বদলি করে আদেশ জারি করে।

 

তবে এ ঘটনায় প্রকল্পের আরেক গুরুত্বপূর্ণ দুর্নীতিবাজ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোঃ হেলালুর রহমান হেলালকে নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা স্থানীয় জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ—মূলত ঘুষ লেনদেন ও কমিশন বানিজ্যের মূল হোতা এই হেলালুর রহমান হেলাল, যিনি দীর্ঘদিন ধরে এলজিইডি অফিসে প্রভাব খাটিয়ে দাপটের সঙ্গে অনিয়ম করে চলেছেন।

 

ভুক্তভোগী ঠিকাদার, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক সমাজের দাবি, “দুর্নীতির বরপুত্র” হিসেবে পরিচিত উপসহকারী প্রকৌশলী মো. হেলালুর রহমান হেলালের বিরুদ্ধেও দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট