1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কলেজ শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

বগুড়া জেলা প্রতিনিধি  :

বগুড়ার ধুনট উপজেলায় টিভি দেখানোর কথা বলে ছয় বছর বয়সের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় নুরুল ইসলাম (৩৫) নামে এক প্রভাষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। নুরুল ইসলাম উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং বটতলা এলাকার গফুর সরকারের ছেলে। তিনি সারিকান্দি উপজেলার জোড়গাছা মহিলা কলেজের প্রভাষক।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাসাপোটল গ্রামের এক কৃষকের ছয় বছর বয়সী মেয়ে জয়শিং বটতলা এলাকায় নানার বাড়ি থেকে স্থানীয় একটি মাদ্রাসায় কেজি শ্রেণিতে পড়াশোনা করে। অন্যান্য দিনের মত গতকাল বৃহস্পতিবার দুপুর আড়ায়টায় মেয়েটি প্রতিবেশী নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তার ভাগ্নের সাথে খেলাধূলা করছিল। এ সময় ওই বাড়িতে অন্য কোন লোকজন ছিল না।

এ সুযোগে নুরুল ইসলাম মেয়েটিকে টিভি দেখানোর কথা বলে কৌশলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে নুরুল ইসলাম। তখন মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট