1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

পলাশবাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার  :গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী (৪৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ‘তিন ভাই বোন হোটেল’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

‎গ্রেফতারকৃত তৈয়ব আলী পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত সাহেব আলী গাছুর ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া ও জয়পুরহাট জেলাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ ১১টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাব জানায়, গ্রেফতারের পর তৈয়ব আলীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট