1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

জয়দেবপুর থানায় কনস্টেবলকে স্যার ডেকে এক ভুয়া মহিলা পুলিশ আটক!

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

গাজীপুরের জয়দেবপুর থানায় পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে আসা তানিয়া (২৭) নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের আবু তালেবের মেয়ে।

পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তানিয়া পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। এ সময় তার নিজের ফেসবুক আইডিতে পুলিশের ইউনিফর্ম পরা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করতেন। সে বিবাহিত এবং এক ছেলের জননী।

এক ব্যক্তির কাছে নিজের পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। ছদ্মবেশে বোরকার নিচে পুলিশের পোশাক পরে তিনি থানায় প্রবেশ করেন। এ সময় নিজেকে এসআই পরিচয় দেন ও একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

থানায় কর্তব্যরত ডিউটি অফিসার নারীর কথাবার্তায় সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তখন জয়দেবপুর থানা পুলিশ নিশ্চিত হয় ওই নারীয় ভুয়া পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ইউনিফর্মসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথায় পেয়েছে, কোনও অপরাধে জড়িত ছিল কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট