1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত!

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

 

 

এস আই সুমন স্টাফ রিপোর্টার :

বগুড়ায় মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মুস্তাকিম নামে  সরকারি আজিজুল হক কলেজের এক  শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার ৬ জুলাই বিকাল তিনটার দিকে কলেজের সামনে  শহরের ওয়াপদা গেট এলাকায়  এ ঘটনা ঘটে।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রেললাইন পার হতে গিয়ে সান্তাহার থেকে বোনারপাড়া গামী  লোকাল ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী মুস্তাকিম নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মুস্তাকিম (২৪) বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার বটতলী এলাকায়।

মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় মোটরসাইকেলটি রেল লাইনের ওপর থেমে যায়। মোটরসাইকেলটি মুস্তাকিম চালাচ্ছিলেন। ওর পিছনের সিটে তার বন্ধু বসা ছিলেন।

এ অবস্থায় রেল লাইনের উপরে মোটরসাইকেলটি থেমে যায়। কিন্তু ততক্ষণে ট্রেনটি কাছে এসে যায়। এ সময় তার বন্ধু মোটরসাইকেল থেকে নেমে যেতে সক্ষম হলেও মুস্তাকিম নামতে পারেননি।

ততক্ষণে ট্রেনের ধাক্কায় নিহত হন মুস্তাকিম। এ ব্যাপারে  অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে বগুড়া  জিআরপি  ফাঁড়ি সূত্রে জানা গেছে। নিহত মুস্তাকিম পুরান বগুড়ায় একটি ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট