1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার  অনশন!

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন সিমা খাতুন (২৭) নামের এক নারী। প্রেমিকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ডেকে এনে বিয়ে না করেই প্রেমিক নাজমুল হাসান (৪০) পালিয়ে গেছেন।

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে সিমা খাতুনের বাবা ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত নাজমুল হাসান উপজেলার চৌকিবাড়ি গ্রামের মোমতাজুর রহমানের ছেলে। সিমা খাতুন একই গ্রামের খোকা মণ্ডলের মেয়ে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিক নাজমুল হাসানের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা সিমা খাতুন। এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিয়ের কথা বলে সিমাকে বাড়িতে নিয়ে যান নাজমুল। কিন্তু পরদিন শনিবার সকালে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে নাজমুল ও সিমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন নাজমুল। তবে নাজমুলের পরিবার এই সম্পর্ক মেনে নিতে না পারায় তারা অন্যত্র ছেলের বিয়ে ঠিক করে। বিষয়টি জানতে পেরে সিমা যোগাযোগ করলে, নাজমুল তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে ডেকে এনে কৌশলে পালিয়ে যান।

সিমা খাতুন বলেন, “নাজমুলের সঙ্গে আমার দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক। সে বিভিন্ন সময় ঘুরতে নিয়ে গেছে ও একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। বিয়ের জন্য চাপ দিলে সে আমাকে নিজ বাড়িতে ডেকে নেয়। কিন্তু বিয়ে না করে পালিয়ে যায়। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। তাই বাধ্য হয়ে আমি অনশন শুরু করেছি। এখন বিয়ে না করলে আত্মহত্যার পথ ছাড়া উপায় থাকবে না।”

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, “মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট