1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

তৃর্ণমুল পর্যায়ে মহিলাদলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে দলীয় ঐক্যের ওপর জোর দিতে হবে …রেজাউল করিম বাদশা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে

 

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টার,বগুড়াঃ  বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন মহিলাদলে দ্বি—বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করি বাদশা বলেন, মহিলা দলের কার্য়ক্রমকে আরও শক্তিশালী করতে দলীয় ঐক্যের ওপর জোর দিতে হবে। ইসলাম নামধারী একটি দলের মহিলারা বাড়ি—বাড়ি গিয়ে মা—বোনদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়াও তিনি মহিলা দলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সোমবার বিকেলে গোকুল তমিরুনেছা বালিকা বিদ্যালয়ে বগুড়া সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মিলনের সঞ্চালনায় দ্বি—বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শাহজাদী লায়লা আরজুমান বানু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রহিমা খাতুন মেরী, জেলা মহিলাদল নেত্রী শামিমা আকতার পলিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সদর উপজেলা বিএনপির সহ—সভাপতি ও গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, সদর উপজেলা বিএনপির সহ—সাংগঠনিক সম্পাদক ও গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সদর উপজেলা বিএনপির সহ—প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা বেগম, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক ফারুক হোসেন মন্ডল, বিএনপিনেতা বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,আব্দুল কাফী মেম্বার, শফিকুল ইসলাম,আব্দুল মোমিন,মীর শাহিব পিলাব,আব্দুল করিম,জিল্লুর রহমান, মহিলাদল নেত্রী নিপা খাতুন, রঞ্জনা বেগম, শিউলী বেগম, খোরশিদা বেগম, জোসনা বেগম, তাহেরা বানু, নুরনাহার বেগম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম জুয়েল, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল, সিনিয়র  সহ—সভাপতি খোকন শেখ,স্বেচ্ছাসেবকদল নেতা বিজয় খান,তৌফিক,শাওন সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে শিউলী বেগম কে সভাপতি, খুরশিদা বেগম কে সাধারণ সম্পাদক এবং জোসনা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট গোকুল ইউনিয়ন মহিলাদলের কমিটি গঠন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট