1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

সাঘাটায় মসজিদ-কবরস্থানে মাটি কাটার নামে চাঁদাবাজির অভিযোগ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

‎মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার :

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাংগামোড় পূর্ব পাড়া এলাকায় মসজিদ ও কবরস্থান নির্মাণে এক মানবিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। মোঃ সাদা মিয়া ও গোলাপ মিয়া নামের দুই দানবীর ১ একর জমি দান করেছেন এ মহৎ কাজে। এলাকাবাসীর জন্য তাঁদের এই উদারতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

‎মসজিদের স্থানটি আলম মেম্বারের বাড়ির পাশে, যেখানে কবরস্থানের জন্যও মাটি কাটা চলছে। সমাজসেবক মোঃ রুহুম আমিন, মোঃ অরুন মিয়া ও মোঃ রয়েল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা দান করেছেন। সাধারণ মানুষ এবং সরকারি প্রকল্প থেকেও এসেছে সহায়তা।

‎এই উদ্যোগের দেখভাল করছেন মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় মেম্বার মোঃ আলম খান। ড্রেজার মেশিন সংগ্রহে সহযোগিতা করেছেন মোঃ নজরুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম। জমির মালিকদের অনুমতি নিয়েই মাটি কাটার সিদ্ধান্ত হয়।

‎‎তবে অভিযোগ উঠেছে, মোঃ বুদা, আবু সাইদ ও মোঃ বিপ্লব মিয়া চাঁদা দাবি করে প্রকল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছেন। এমনকি তারা কিছু অর্থও আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

‎এলাকাবাসীর দাবি, প্রশাসন ও গণমাধ্যম সঠিক তদন্ত করে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা  জোরালো দাবি করেছেন এলাকাবাসী, যাতে এমন জনকল্যাণমুখী কাজ কোনোভাবে ব্যাহত না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট