1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

দুপচাঁচিয়ার জিয়ানগরে শ্বাসরোধে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা!!

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

এস আই সুমন, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর লক্ষীমণ্ডপ গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনায় শ্বশুর ও ছেলের বউকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ৮ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাতে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন— এলাকার সম্মানিত ব্যক্তি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আলহাজ্ব মোঃ আফতাব হোসেন(৭০) এবং তাঁর বড় ছেলে প্রবাসী শাহজাহান আলীর স্ত্রী রিভা(২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতরা ঘরের সবাইকে হাত-পা বেঁধে ফেলে এবং বাড়ির মূল্যবান মালামাল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

লুটপাট শেষে তারা আলহাজ্ব আফতাব হোসেন ও তাঁর পুত্রবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে।

নিহত আফতাব হোসেন ছিলেন এলাকায় অত্যন্ত সজ্জন, ধর্মভীরু ও সমাজসেবী হিসেবে পরিচিত। তাঁর এমন করুণ মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে এবং চরম ক্ষোভে ফেটে পড়েছে।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ও জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং খুব শিগগিরই দায়ীদের আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট