1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শেরপুরে জমি জবরদখলের ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা!

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৯২ বার পড়া হয়েছে

 

উর্মি আক্তার — ( বগুড়া প্রতিনিধি)

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামে এক অসহায় পরিবারের জমি জবরদখলের ঘটনায় শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের আলহাজ্ব সোবাহান গং এর বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৪৪ ধারা জারি করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) বগুড়া অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট এর আদালত এই অধ‍্যাদেশ জারি করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট ঘটনার পূর্ণতদন্ত, সরকারি সারর্ভেয়ার দ্বারা পরিমাপ এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জায়গার উপরে কোনো কাজ করা যাবে না বলে আদেশ আরোপ করেছেন।

 

প্রতিক্রিয়ায় মামলার বাদী উমিলা বেগম বলেন,

 ক্রয়কৃত ওই সম্পত্তির খাজনা খারিজসহ সকল পেপারসপত্র থাকা সত্বেও প্রতিপক্ষ সোবাহান গং সম্পদশালী এবং ক্ষমতাধর হওয়ায় কয়েকবার জমিটি জবরদখলের চেষ্টা করেছে।

আমি আইনের দ্বারস্থ হয়েছি, যথাযথ তদন্ত এবং তথ‍্য উপাত্তের ভিত্তিতে ন‍্যায় প্রতিষ্ঠা পাবে বলে আমি শতভাগ বিশ্বাস করি।

আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, খুবই অসহায় তাদের পরিবার। তাদের পাশে শক্তভাবে

দাঁড়াবার মতো কেউ নেই। আর্থিকভাবেও তাঁরা স্বচ্ছল নয়। পাশে দাঁড়িয়েছে তাঁর ছোট বোন।

যিনি পেশায় সাংবাদিক।

 কিন্তু জমি দখলের মামলা থেকে রেহাই পেতে ধুরন্ধর সোবাহান গং টাকা পয়সার জোরে তাঁর ছোট বোনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়ানোর চেষ্টা করছে।

যে সোবাহান গং এর ভয়ে এলাকাবাসী ভয়ে তটস্থ থাকে তাদের কাছে চাঁদাদাবী করার হাস‍্যকর ছাড়া আর কিছু হতে পারেনা বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট