1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় ট্রাক, ট্যাংকলরী ও কার্ভার্ড ভ্যান মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভার্ড ভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান।

১১ জুলাই,শুক্রবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু,জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি  মাফতুন আহমেদ খান রুবেল, বাস মালিক সমিতির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে.এম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামছু, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল ও সাধারণ সম্পাদক মিন্টু খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালিক সমিতির সাধারণ সম্পাদক সরকার মুকুল এবং আয়কর আইনজীবী মোখলেছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, “পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। মালিক-শ্রমিকদের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য ও দায়িত্ববোধ থাকলে এই খাত আরও গতিশীল ও জনবান্ধব হবে। পাশাপাশি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও শ্রমজীবী মানুষের ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দেশের সার্বিক কল্যাণে পরিবহন খাতের ভূমিকা আরও সুসংহত করার ওপর জোর দেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট