1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

এসএসসিতে দেশসেরা দৃষ্টি, তারেক রহমানের নির্দেশে দায়িত্ব নিল বগুড়ার শিবগঞ্জ বিএনপি 

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টার,বগুড়াঃ বিএএফ শাহীন কলেজ, বগুড়া থেকে এসএসসি পরীক্ষায় দেশজুড়ে দ্বিতীয় এবং রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে মোছাঃ স্বর্ণালী আক্তার দৃষ্টি। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের কৃতী সন্তান এবং মোঃ দেলোয়ার হোসেনের কন্যা। দেলোয়ার হোসেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

দৃষ্টির এই গর্বিত অর্জনের খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার সরাসরি নির্দেশনায় দৃষ্টির পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

আজ শনিবার ১২ জুলাই উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশে দৃষ্টির বাড়িতে যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। তিনি দৃষ্টির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও দলের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি। নেতৃবৃন্দ দৃষ্টিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তার পাশে থাকার আশ্বাস দেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট