1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শান্তি প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন—ড. মোস্তফা ফয়সাল পারভেজ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

দলীয় পূর্বপ্রার্থী ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাওলানা তায়েব আলী হুজুরের আকস্মিক মৃত্যুতে জামায়াত ইসলামী নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করে ড. ফয়সাল পারভেজকে। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সর্বপ্রথম মরহুম তায়েব আলী হুজুরের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর কাহালু ও নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। রাস্তাঘাটে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গণসংযোগকালে তিনি বলেন—

“আগামী দিনে কাহালু-নন্দীগ্রামে মানুষের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। চলুন আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”

স্থানীয় জনগণের মধ্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজের প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা, শালীনতা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বকে এলাকাবাসী আশাবাদী চোখে দেখছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট