1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বগুড়ার ধুনটের একই পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বগুড়ার ধুনট উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) এবং তাদের একমাত্র সন্তান আবু হুরাইরা (১০)। একই দুর্ঘটনায় গাজীপুরের মাওনার কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫) নামের আরও একজন নিহত হন।

জানা গেছে, মাওনা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ও তার ছেলে হুরাইরা মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট