1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় ছাত্রাবাসে তোহা নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার! 

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

এস আই সুমন, স্টাফ রিপোর্টার :

বগুড়ার শহরের সেউজগাড়ী পালপাড়ায় একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

নিহত তারিকুল ইসলাম তোহা (১৮) বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। সে বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরসংলগ্ন মোহাম্মদ বাপ্পির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। সে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

তার বন্ধুরা জানায়, সে সেউজগাড়ী পালপাড়ায় ওই ছাত্রাবাসে এক রুম ভাড়া নিয়ে থাকত। সে একটি মেয়েকে ভালোবাসত। কয়েকদিন ধরে মেয়েটির সাথে তার বনিবনা হচ্ছিল না। এই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে মেয়েটির সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তার ছাত্রাবাসের রুমের দরজা বন্ধ করে দিয়ে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে কালো গেঞ্জি দিয়ে মুখ ঢেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর আগে সে তার এক চাচাতো ভাইকে ফোন দিয়ে জানায় সে আত্মহত্যা করতে যাচ্ছে। সেই সাথে সে ঘরের তীরের সাথে ওড়না লাগানোর আত্মহত্যার প্রস্তুতির ছবিও তার চাচাতো ভাইয়ের মেসেঞ্জারে পোস্ট করে। এরপর তার চাচাতো ভাই বিষয়টি তার সাবেক রুমমেট সৈকতকে জানায়। এরপর সৈকত মোবাইল ফোনে বিষয়টি ছাত্রাবাসের লাবিবকে জানায়। এরপর লাবিব অন্যদের সাথে নিয়ে তার রুমের কাছে দিয়ে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। এরপর জানালা খুলে দেখতে পারে তার লাশ তীরের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট