1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

দাঁড়িপাল্লার পক্ষে মানুষের সমর্থনে উত্তাল কুন্দারহাট বাজার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের জনপ্রিয়তা দিনদিন ঊর্ধ্বমুখী। আজ সকালেই তার নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে এক বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এই গণসংযোগে প্রায় ৫ সহস্রাধিক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাজার এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। নারী-পুরুষ, বৃদ্ধ-যুব সবাই তাকে ঘিরে রাখে এক অনন্য ভালোবাসা ও আশার প্রতিচ্ছবি নিয়ে।

বাজারের প্রতিটি মোড়, দোকানপাট, চায়ের স্টল কিংবা হাটের গলি—সবখানে মানুষের কণ্ঠে কণ্ঠ মিলেছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগানে। অনেকেই হাত মেলান, কেউবা ফুল দিয়ে বরণ করেন ড. ফয়সালকে।

গণসংযোগ চলাকালে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন—

“মানুষ আজ শান্তি ও ইনসাফ চায়। আমি কোনো দলীয় স্বার্থ নিয়ে আসিনি—আমি এসেছি মানুষের কল্যাণ ও ন্যায়ের সমাজ গড়ার স্বপ্ন নিয়ে। আসুন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করি।”

তিনি আরও বলেন, “তায়েব আলী হুজুরের অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার অঙ্গীকার। ইনশাআল্লাহ, মানুষের দোয়া ও সমর্থন থাকলে আমরা শান্তিপূর্ণ, সমৃদ্ধ কাহালু-নন্দীগ্রাম উপহার দিতে পারব।”

ড. ফয়সাল পারভেজের সঙ্গে ছিলেন স্থানীয় জামায়াত ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। তারা জানান, এ ধরনের গণসংযোগ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জনগণের ভালোবাসা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ।

বাজারের অনেকেই মন্তব্য করেন, “দীর্ঘদিন পর একজন শিক্ষিত, ভদ্র, নীতিবান নেতাকে আমরা সামনে পেলাম। তাঁর মতো মানুষই আমাদের এলাকার ভবিষ্যৎ বদলে দিতে পারেন।”

আজকের এই গণজোয়ার দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাহালু-নন্দীগ্রামে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে উঠছে, যার কেন্দ্রে রয়েছেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট