1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

জনতার মাঝে ড. ফয়সাল পারভেজ, পাইকড়ে গণসংযোগে নেতাকর্মীদের উৎসাহ 

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৬৪ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের পাইকড় গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।

বৃষ্টি উপেক্ষা করে শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যান। স্থানীয়দের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের সময় তিনি বলেন, “জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। আমি এই এলাকার মানুষের পাশে থাকতে চাই এবং তাদের অধিকার ও উন্নয়নের জন্য সবসময় কাজ করে যেতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে তিনি কাহালু পৌরসভার একটি নির্ধারিত কর্মসূচিতে যোগদান করেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা জানান, ড. ফয়সাল পারভেজের মতো শিক্ষিত ও সমাজসচেতন ব্যক্তিকে তারা জনসেবায় পেতে চান।

এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন, তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট