1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী মেরিণ ইঞ্জিনিয়ার নিহত!

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

শান্তাহার (বগুড়া) প্রতিনিধি :  বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে গেট বন্ধ থাকা সত্বেও রেললাইন ক্রসিং পার হওয়ার সময় নাছিম আহমেদ জয় (২৬) নামের এক মেরিণ ইঞ্জিনিয়ার  মোটরসাইকেলসহ চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।  রোববার (২৭ জুলাই) বেলা দেড় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। রেলওয়ে থানা পুলিশ তার খন্ত বিখন্ড মরদেহ উদ্ধার করেছে। নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে একজন মেরিণ ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমনিহাট হাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল । সেই মুহুর্তে মোটর সাইকেল আরোহী নাছিম আহমেদ জয় তার মোটারসাইকেল চালিয়ে গেট বন্ধ থাকা সত্বেও গেটের ভিতর প্রবেশ রেলক্রসিং এর ভিতর দ্রুত রেললাইন পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে প্রায় দেড়শত গজ দুরে ছিটকে পড়ে সে খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহত জয়ের স্বজনরা থানায় ছুটে আসেন এবং সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট