1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাংচুর

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আবারো ভাংচুর করা হয়েছে  শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকেই জাপার জেলা কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

এরপর গতকাল শুক্রবার সকাল থেকে জাপা নেতাকর্মীরা কার্যালয়ের সামনের অংশে ইটের গাঁথুনি দিয়ে পুনঃনির্মাণের কাজ শুরু করেন। তবে একই দিন রাত ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল যুবক এসে ওই গাঁথুনির দেয়াল ভেঙে দিয়ে দ্রুত চলে যায়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো জাপা নেতাকর্মী উপস্থিত ছিলেন না। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একদল যুবক মোটরসাইকেলে এসে সেখানে ইটের গাঁথুনি ভেঙে দিয়ে চলে গেছে। ওসি আরও বলেন এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট