1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

যমুনার তীরে নদীমাতৃক জনপদ বগুড়া-১: উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অধ্যক্ষ রফিকুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

 

এস.এম. সালমান হৃদয়, বগুড়া

যমুনার কোল ঘেঁষে গড়ে ওঠা বগুড়া-১ আসন — সারিয়াকান্দি ও সোনাতলা একটি ঐতিহ্যবাহী ও নদীমাতৃক জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য, কৃষির উর্বরতা ও জনসম্পদের বিশাল সম্ভাবনার বিপরীতে এখানকার জনগণ বছরের পর বছর ধরে অবহেলা ও উন্নয়ন বঞ্চনার শিকার। নদীভাঙন, সঠিক নদী শাসনের অভাব, শিক্ষার পরিকাঠামোগত দুর্বলতা, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, বেকার সমস্যা এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা আজও এই এলাকার প্রধান চ্যালেঞ্জ।

এই প্রেক্ষাপটে নতুন আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এগিয়ে আসছেন জাতীয়তাবাদী দলের পরীক্ষিত এক নেতৃবৃন্দ অধ্যক্ষ এ.এস.এম. রফিকুল ইসলাম। তিনি ‘৯০ দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহসী ছাত্রনেতা, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও সংগঠক।

তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে জামথল কলেজ, জামথল উচ্চ বিদ্যালয়, জামথল মাদ্রাসা, জামথল বাজার, জামথল জামে মসজিদ এবং হযরত শাহজালাল বাজার। এসব প্রতিষ্ঠান শুধু অবকাঠামো নয় — বরং এলাকার শিক্ষার আলো, সমাজ উন্নয়ন এবং অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে কাজ করছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আজও জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করছে এই দল। তারই ধারাবাহিকতায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্পষ্ট দিকনির্দেশনায় সারাদেশে একটি সুসংগঠিত গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপি কাজ করে যাচ্ছে।

অধ্যক্ষ রফিকুল ইসলাম বিশ্বাস করেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের প্রজ্ঞা শুধু বিএনপির নয় — গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। তিনিও সেই আদর্শের একজন নিবেদিত সৈনিক হিসেবে নিজেকে নিবেদন করেছেন বগুড়া-১ আসনের মানুষের জন্য।

এই জনপদে নদীভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ, আধুনিক কৃষি প্রক্রিয়াজাত কেন্দ্র, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা, টেকসই কর্মসংস্থান ও আধুনিক হাটবাজার ব্যবস্থাপনায় তাঁর রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। তিনি মনে করেন, পরিকল্পিত উন্নয়ন ও গণমানুষের সম্পৃক্ততাই পারে এই জনপদকে সত্যিকার অর্থে “উন্নত বগুড়া-১” হিসেবে গড়ে তুলতে।তৃণমূল জনগণের ঘরে ঘরে পৌঁছে তিনি ছড়িয়ে দিচ্ছেন ঐক্যের বার্তা, জাগিয়ে তুলছেন জনগণের অধিকার আদায়ের প্রেরণা। যমুনার ঢেউ যেমন অবিরত বয়ে চলে, তেমনি অধ্যক্ষ রফিকুল ইসলামের লক্ষ্যও নিরবিচারে — গণতন্ত্র, উন্নয়ন ও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট