1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার!

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় চাচার ঘরের ভেতর চাচিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বিপ্লব হোসেন বিদ্যুৎ (৩০) নামে তার ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিপ্লব হোসেন বিদ্যুৎ ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের আবুল হোসেন ওরফে বারিকের ছেলে। এরআগে শনিবার বিকেলে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মেয়েটির (২৩) বাড়ি ধুনট সদরের চান্দারপাড়া গ্রামে। প্রায় ৫ বছর আগে পশ্চিম ভরণশাহী গ্রামে বিপ্লবের প্রতিবেশী চাচার সাথে মেয়েটির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। মেয়েটির স্বামী বগুড়া শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এ সুযোগে প্রায় ১ বছর ধরে ভাতিজা বিপ্লব চাচার বাড়িতে গিয়ে চাচিকে বিয়ের প্রলভোনে প্রেম প্রস্তাব দেয়। কিন্ত মেয়েটি বিপ্লবের প্রেম প্রস্তাবে রাজী হয়নি।

এ অবস্থায় ১৮ জুন রাত পৌনে ২টায় মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে স্বামীর ঘর থেকে বের হয়। এসময় ওই ঘরের পাশে আগে থেকে অবস্থান নেওয়া বিপ্লব হোসেন চাচিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে সটকে পড়ে। ঘটনার সময় ওই ঘরে অন্য কেউ ছিল না। পরের দিন মেয়েটি তার স্বামীর কাছে রাতের ঘটনার বর্ননা করে। এতে মেয়েটির স্বামী ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে শনিবার বিপ্লব হোসেন বিদ্যুতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট