1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ধুনটে জোরপূর্বক ভাবিকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী দেবরের নামে থানায় অভিযোগ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

বগুড়ার ধুনট উপজেলায় বৃষ্টিভেজা রাতে বাড়ির উঠানে মাটির চুলা ঢাকছিলেন এক নারী। এমন সময় প্রতিবেশী দেবর পন্ডিত সরকার (৪৮) ধর্ষণচেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের   আড়কাটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।

এ ঘটনায় আদালতের নির্দেশে শনিবার (২৮ জুলাই) ধুনট থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

অভিযুক্ত পন্ডিত সরকার উপজেলার আড়কাটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই নারী তার সম্পর্কে প্রতিবেশী ভাবী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত পন্ডিত সরকার দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ২৫ জুলাই রাতে হঠাৎ বৃষ্টির শব্দে শুনে ঘুম ভাঙে যায় ভুক্তভোগী নারীর। ওই সময় তিনি বাইরে বের হয়ে বাড়ির উঠানে থাকা মাটির চুলা ঢাকছিলেন। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা পন্ডিত সরকার তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে ছুটে এসে তার স্বামী ও ছেলে পন্ডিত সরকারকে আটক করে। পরে খবর পেয়ে পন্ডিত সরকারের স্বজনরা ঘটনাস্থলে এসে তাদের মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেন। মামলায় পন্ডিত সরকারকে প্রধান আসামি করে আরও চারজনকে আসামি করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ  (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে । আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট