1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

তারেক রহমানের শশুরের মৃত্যুবার্ষিকীতে শিবগঞ্জ উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত!

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

 

নূরনবী রহমান, শিবগঞ্জ, বগুড়া থেকেঃ

সাবেক মন্ত্রী, নৌ বাহিনীর প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৬ আগস্ট) বাদ যোহর ঐতিহাসিক মহাস্থানগড় মাজার মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও ফজলুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন,কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন প্রমুখ।

 

দোয়া মাহফিলে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট