1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে  বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

আমিনুল আকন্দ, বগুড়া থেকেঃ

গাজীপুরে সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করায় ঘাতকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ৯আগস্ট/২৫ শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

 

সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এসএম আবু সাঈদ, সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সহ-সভাপতি রতন রায়, দৈনিক বগুড়া’র বার্তা সম্পাদক বাদল চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাইদুর রহমান সাজু, রেজওয়ানুল হক মানিক, আজিজুল হক, আইয়ুব আলী, পারভেজ আনোয়ার, হারুন অর রশিদ, ওমর ফারুক, গোলাম রব্বানী, হাবিবুর রহমান পান্না, রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ। বক্তাগণ বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সাংবাদিকসহ সকল মানুষকে নিরাপত্তা দিতে এ সরকার চরম ব্যর্থ হয়েছে। অবিলম্ভে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর ঘাতকরাসহ দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবী করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট