1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ধুনটে কোকো স্মৃতি সংসদের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

 

‎মিজানুর রহমান মিলন ,

স্টাফ রিপোর্টারঃ

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মরণে গঠিত “আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ” এর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্মৃতি সংসদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা অংশগ্রহণ করেন।

 

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কোকোর স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ওরফে জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আরাফাত রহমান কোকোর সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক অবদান আমাদের স্মরণীয়। তাঁর আদর্শ ও পরিশ্রম থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজের কল্যাণে কাজ করে যেতে হবে।”

দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সভাপতি রুহুল আমিন মাসুদ বলেন, “আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ তাঁর মানবিকতা ও সমাজকল্যাণের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট