1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

দীর্ঘ অপেক্ষার অবসান- মীর শাহে আলমের প্রচেষ্টায় পৌরসভার পথে মোকামতলা

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

 

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টার,বগুড়াঃ

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন অবশেষে পৌরসভা গঠনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবে রূপ দিতে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম।

গত ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মোকামতলা বন্দরকে পৌরসভায় উন্নীত করার জন্য আনুষ্ঠানিক আবেদন করেন মীর শাহে আলম। তাঁর এ আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান স্থানীয় জনগণের মতামত গ্রহণের উদ্যোগ নেন।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় মোকামতলা ইউনিয়ন পরিষদ হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি গ্রহণ করেন ইউএনও জিয়াউর রহমান। তিনি জানান, জনগণের মতামত ও প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে পৌরসভা গঠনের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়িত হয়।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগিতা এবং মীর শাহে আলমের ধারাবাহিক প্রচেষ্টা থেকেই এ উদ্যোগের সূত্রপাত।

গণশুনানিতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে পৌরসভা গঠনের পক্ষে জোরালো সমর্থন দেন। তাঁদের আশা, পৌরসভা হলে মোকামতলার জীবনমান, অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুগান্তকারী পরিবর্তন আসবে।

স্থানীয়দের ভাষ্যে, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে, এটা সম্ভব হয়েছে মীর শাহে আলমের অক্লান্ত পরিশ্রম, সাহসী সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে। এজন্য স্হানীয়রা জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট