1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

দুপচাঁচিয়ার তালোড়ায় ৪দিন যাবৎ মাদ্রাসার ২ছাত্র নিখোঁজ ॥ থানায় জিডি

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

 দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ৪দিন যাবৎ মাদ্রাসার ২ ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর হতে অভিভাবকরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১১আগস্ট সোমবার দুপচাঁচিয়া থানায় পৃথক পৃথকভাবে সাধারণ ডায়েরী(জিডি) করেছেন। নিখোঁজ ছাত্ররা হলো আবু হুরায়রা(১৪) ও আবু হানিফ(১৫)। আবু হুরায়রা কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের আশেক বাবুর ছেলে ও আবু হানিফ একই উপজেলার বীরকেদার ইউনিয়নের গুলিয়ারপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। তারা দু’জনেই তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম(লুৎফর রহমান) ক্বওমী মাদরাসার ছাত্র। নিখোঁজের ঘটনায় আবু হুরায়রার ফুফু ফজিলা বিবি দুপচাঁচিয়া থানার জিডিতে উল্লেখ করেছেন গত ৮আগস্ট তার ভাতিজা আবু হুরায়রা বিকেল ৫.৩৫মিনিটে উক্ত মাদ্রাসা হতে পায়ে হেটে তালোড়া বাজারে যাবার পর থেকে আর মাদ্রাসায় ফিরেনি। সেই থেকে আজ পর্যন্ত বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। অপরদিকে একইদিন অত্র মাদ্রাসা হতে একই সময়ে আবু হানিক মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে তার বাবা আনিছুর রহমান থানায় জিডি করেছেন। এই দুই ছাত্র নিখোঁজের ঘটনায় উভয় পরিবারের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তাদের সন্তানদের উদ্ধারে থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে মাদ্রাসার মুহতামিম মাওঃ আনোয়ার হুসাইন জানান, ৭দিন বন্ধ থাকার পর গত ৮আগস্ট মাদ্রাসার ক্লাস শুরু হয়। ওইদিন আবু হুরায়রা ও আবু হানিফের হাজিরা খাতায় অনুপস্থিতি পাওয়ায় পরদিন গত ৯আগস্ট ওই দুই ছাত্রের অভিভাবককে বিষয়টি অবহিত করেছি।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম তালোড়ায় মাদ্রাসার দুই ছাত্রের নিখোঁজের ঘটনায় জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট