1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

আদমদিঘী -দুপচাঁচিয়ার জনগণের আস্থার ঠিকানা – লায়ন তারিকুল ইসলাম রিপন

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের সম্ভাবনাময় তরুণ সমাজসেবক,শিক্ষানুরাগী  ও মানবিক সংগঠক লায়ন মোঃ তারিকুল ইসলাম রিপন প্রতিনিয়ত মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করছেন।  নম্র ভদ্র এবং পরিশ্রমী স্বভাবের জন্য তিনি যেমন সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন, তেমনি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা  ব্যাপক  সাড়া ফেলেছে।

দৈনিক প্রতিদিন সংবাদ–এর দুপচাঁচিয়া প্রতিনিধি আজ দুপচাঁচিয়া পৌরসভা, দূপচাঁচিয়া সদর ইউনিয়ন, চামরুল ইউনিয়ন, জিয়ানগর ইউনিয়ন ও গুনাহার ইউনিয়নের বিভিন্ন  গ্রামগঞ্জ , পাড়া মহল্লা, ও হাট বাজারে  ঘুরে বিভিন্ন বয়সের ভোটারদের মতামত  সংগ্রহ করেছেন।  সেই মতামত গুলো প্রিয় পাঠক পাঠিকার জন্য হুবহু তুলে ধরা হলোঃ

দুপচাঁচিয়া পৌর এলাকার ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম বলেন, “রিপন ভাই শুধু প্রতিশ্রুতিই দেন না, কাজ করে দেখান। বিশেষ করে তিনি অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদের পৌরবাসীর আস্থাভাজন হয়েছেন।

অন্যদিকে কলেজছাত্রী মৌসুমী আক্তার বলেন, আমরা চাই এমন একজন নেতা যিনি তরুণদের পাশে দাঁড়াবেন, রিপন ভাই ঠিক সেই রকম। শিক্ষার প্রতি তার অনুরাগ আমাদের অনুপ্রেরণা জোগায়।

দুপচাঁচিয়া সদর ইউনিয়নের স্থানীয় কৃষক আবদুল হালিম জানান, আমরা গ্রামের মানুষ, বাস্তব কাজ চাই। রিপন কৃষকদের খোঁজখবর নেন, কৃষকদের জন্য সার, বীজ সহ বিভিন্ন উপকরণ দিয়ে তিনি আমাদের সহযোগিতা করেন,  পাশে দাঁড়ান। এই কারণে আমরা তার প্রতি আস্থা রাখি।

এলাকার প্রবীণ ভোটার বীর মুক্তিযোদ্ধা শফিউল হক বলেন, যে তরুণ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মানুষকে এগিয়ে নিতে চায়, সেই তরুণ অবশ্যই জনআস্থার যোগ্য। রিপনের ভেতরে আমি সেই চেতনা দেখি।

চামরুল ইউনিয়নের  শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, রিপন ভাই শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ মনোযোগ দেন। এই কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি ভরসার নাম।

একজন তরুণ ফুটবল খেলোয়াড় আরিফুল ইসলাম বলেন, আমাদের খেলাধুলার জন্য রিপন ভাই বিভিন্ন সময়ে সাহায্য করেছেন। তরুণদের স্বপ্ন দেখাতে তিনি এগিয়ে আসেন।

জিয়ানগর ইউনিয়নের স্থানীয় সমাজকর্মী লিয়াকত আলী বলেন, রিপন মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। তিনি তালবাহানা করে থেমে থাকেন না, তিনি বাস্তবায়নে বিশ্বাসী।

এলাকার নারী উদ্যোক্তা শাহানা খাতুন বলেন, মহিলাদের ছোট ব্যবসা শুরু করতে রিপন ভাই উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন। তার মতো একজন তরুণ নেতা আমাদের প্রয়োজন।

গুনাহার ইউনিয়নের তালুচ  বাজারের প্রবীণ ভোটার হায়দার আলী বলেন, “আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তব উন্নয়ন কম দেখেছি। রিপনের ভেতরে আমরা সেই আশার আলো দেখতে পাচ্ছি।

একজন মুদি দোকানের মালিক

মোঃ রফিকুল ইসলাম বলেন, তিনি আমাদের পাশে থাকেন, ছোট-বড় সমস্যা সমাধানে এগিয়ে আসেন। এলাকায় এমন তরুণ সমাজসেবকের  বড়োই  প্রয়োজন।

দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, হাটে বাজারে সাধারণ জনগণ একজন সৎ তরুণ, সংগঠক কে  তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সাধারণ জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে লায়ন মোঃ তারিকুল ইসলাম রিপনকে ভোট দিয়ে আদমদিঘী- দুপচাঁচিয়া  এলাকার সংসদ সদস্য নির্বাচিত করতে চান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট