1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শিবগঞ্জে ৩টি ইউনিয়নে নাগরিক ঐক্যর সভাপতি  মাহমুদুর রহমান মান্নার গণসংযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

 

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টারঃ নাগরিক ঐক্যর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না  সোমবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ৩টি ইউনিয়নে গণসংযোগ করেছেন। তিনি বিকাল ৪ ঘটিকায় মোকামতলা বন্দরে গণসংযোগ করেন। এরপর তিনি সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর বাজারে, একই ইউনিয়নের হাবিবপুর ও সন্ধ্যায় দেউলী ইউনিয়নের গাংনগর ও রহবল বন্দরে গণসংযোগ করেন এবং ৩টি স্থানেই তিনি পথ সভায় বক্তব্য রাখেন।

পথসভায় বক্তব্য মান্না বলেন, দেশে গত তিনটি নির্বাচন হলেও একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। সাধারণ মানুষ ভোটদান করতে পারেননি।আন্দোলনের সময় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রায় ১৫০০ মানুষ হত্যা করেছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “আজ মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। এখন আপনারা ঠিকভাবে ভোট দিতে পারবেন, কথা বলতে পারবেন। এই সরকার আর ভোট চুরি করবে না।এই সরকারের কোনো দল নেই এই সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে”।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার থাকতে পুলিশকে দিয়ে যা ইচ্ছা তাই করা হয়েছে। পুলিশ হয়ে উঠেছিল জুলুমবাজ। টাকা ছাড়া মামলা নেয়নি, আবার মিথ্যা মামলায় মানুষকে জড়িয়ে হয়রানি করেছে। এই পুলিশকে আওয়ামীলীগ সরকার তার প্রয়োজনে ব্যবহার করেছে”।

পথসভায় মান্না প্রতিশ্রুতি দিয়ে বলেন, নাগরিক ঐক্য জনগণের জন্য কাজ করবে, চিকিৎসা সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে মানুষের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক,সুলতানা রাজিয়া ইভা, নাগরিক ঐক্য উপজেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, মশিউর রহমান পিয়াল, মাববুব মোর্শেদ হীরা, হারুনুর রশিদ, রুহুল আমিন,শাহিনুর রহমান শাহিন,বাদল মেম্বার, আমিনুর রহমান পাপুল, আল আমিন, আবুল কাশেম, আনারুল ইসলাম, সাজু মিয়া, যুবঐক্য সভাপতি অমিত হাসান, উপজেলা ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার, সাধারণ সম্পাদক তৌহিদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট