1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

গাইবান্ধায় দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে দুই বন্ধুর পরকীয়া, চার জনকে আটক করে পুলিশে সোপর্দ করলেন  গ্রামবাসী!

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা প্রতিনিধিঃ

একই বাড়িতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু। পরে একই রশিতে চারজনের হাত বেঁধে ওই দুই বন্ধুর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে চারজনকেই আটক করে আদালতে পাঠায় পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এমনই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন একই ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪) ও প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহিদুল ইসলাম প্রবাসে থাকেন। এ সুযোগে তাদের স্ত্রী ইয়ামিন ও আরফিনা বেগম বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এসময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই দুই যুবকের। ঘটনার রাতে তারা ওই দুই যুবককে ঘরে ঢুকিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। সন্দেহ হলে স্থানীয়রা ওই বাড়িতে তল্লাশি চালান। পরে ইয়ামিন বেগমের রুমের খটের নিচ থেকে মারুফ এবং আরফিনার রুমের ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে বের করা হয়।

পাশের বাড়ির জাহেদুল ইসলাম বলেন, ‌‘রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম। এসময় উঠোনে ঘোরাঘুরি করছিলেন প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী। ১১টার দিকে দুজন ছেলে এলে তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেট ও দরজা আটকে দেন তারা। সন্দেহ হলে গ্রামের কয়েকজন মিলে বাড়িতে ঢোকার পর দরজা খুলে দিলে খোঁজাখুঁজি করতে থাকি। এসময় ঘরের খাটের নিচ ও ওয়্যারড্রবের ভেতর থেকে লুকানো অবস্থায় দুজনকে বের করা হয়।

ভিক্ষু সেখ নামের আরেক প্রতিবেশী বলেন, ‘আমিও দুইটা ছেলেকে ঢুকতে দেখি। পরে শব্দ পেয়ে আমরা নিশ্চিত হই। তারা প্রথমে অস্বীকার করলেও পরে লুকিয়ে থাকা অবস্থায় আমরা দুজনকে খুঁজে বের করি।

ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়।

রামজীবন ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন, ‘বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কেউ আসেননি। পরে দুপুরের দিকে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

সন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘তারা অপরাধ করেছেন, সেজন্য স্থানীয়রা তাদের আটক করেছেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনে। তারা যে অপরাধ করেছেন সেই অপরাধের ধারা অনুযায়ী আমরা তাদের কোর্টে চালান দিয়েছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট