1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গাইবান্ধার পলাশবাড়ী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

 

এস আই হাবিব

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পরিদর্শন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। এর আগে পলাশবাড়ী থানায় পৌঁছলে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলাকে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

২৬শে আগস্ট মঙ্গলবার বিকালে পলাশবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ সুপার পলাশবাড়ী থানা পরিদর্শন চলাকালীন থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে থানার অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পলাশবাড়ী থানায় কর্মরত অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেল,গাইবান্ধা,অফিসার ইনচার্জ,পলাশবাড়ী থানাসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ। এ পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার নিশাত এঞ্জেলা এবং পুলিশ যেনো জনগণের সেবক হয়ে মানুষের মনিকোঠায় স্থান করে নিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট