1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বাবার আদেশে ভাইয়ের চোখ উপড়ে নিল নিজের দুই ভাই, অভিযুক্ত বাবা ও দুই ভাই পলাতক

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর বাড়িতে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিপন ব্যাপারী (৩৬) আশেদ ব্যাপারীর সেজো ছেলে। তার ছোট ভাই স্বপন ব্যাপারী ও মেজো ভাই রোকন ব্যাপারী মিলে এ ভয়াবহ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।

রিপনের ছেলে আব্দুর রহমান জানান, তার বাবা রোকনের কাছে গচ্ছিত রাখা ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণ ফেরত চান। এ কারণেই তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। টাকা ফেরত চাওয়ায় রিপনকে মারধর করে দুই ভাই, পরে তার চোখ উপড়ে ফেলে।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই ভাই মিলে রিপন ব্যাপারীর চোখ উপড়ে নিয়েছে।”

আহত রিপনকে প্রথমে স্থানীয় আশুকাঠি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আব্দুর রহমান আরও জানান, মঙ্গলবার তার বাবা ঢাকা থেকে আসেন এবং রোকনের কাছে টাকা চান। রোকন টাকা ফেরত দিতে অস্বীকার করায় ঝগড়া শুরু হয়। রাত ১১টার দিকে বাড়ি ফেরার সময় আবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে ছেলেদের উদ্দেশে রিপনের চোখ তুলে ফেলার নির্দেশ দেন। বাবার আদেশে রোকন ও স্বপন রিপনকে মারধর করে তার দুই চোখ উপড়ে ফেলে এবং বাবার হাতে তুলে দেন।

রিপনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এদিকে আশেদ ব্যাপারী, রোকন ও স্বপন ঘটনার পরপরই বাড়ি ছেড়ে পালিয়ে যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট