1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ঢাকায় স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন বগুড়ার ফাহিমা আক্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ মন্ডলের কনিষ্ঠ কন্যা ফাহিমা আক্তার (ডাকনাম ফাইমা) স্বামীর নির্মম নির্যাতনে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে, ২৭ আগস্ট বুধবার সকালে, ঢাকায়। নিহতের মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

পরিবার ও ঘনিষ্ঠজনদের মতে, ফাহিমা ছিলেন বগুড়া এফ ইউ স্কুল এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক ছাত্রী। শৈশব থেকে তিনি ভদ্রতা, সৌন্দর্যবোধ ও পরিপাটির জন্য পরিচিত ছিলেন। কিন্তু বিবাহিত জীবনে তিনি ছিলেন এক নীরব যোদ্ধা দাম্পত্য নির্যাতনের শিকার হয়েও বারবার চুপ থেকেছেন, যাতে নিজের সম্মান ও আত্মসম্মান অক্ষুণ্ণ থাকে।

তার এক ঘনিষ্ঠ বান্ধবী জানান, প্রায় দেড় বছর আগে ফাহিমা তার সাথে যোগাযোগ করে এক ব্যক্তির অনৈতিক সম্পর্কের খবর সংবাদমাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু মুখ ফুটে স্বীকার করেননি যে লোকটি তার স্বামী। পরবর্তীতে আরেকবার ছোটবোনের সাথে দেখা হলে জানা যায়, তার স্বামী মদ্যপান, শারীরিক নির্যাতন এবং নানান অশোভন আচরণে জড়িয়ে আছে। ওই বান্ধবির ভাষায়, “ও ছিলো ভীষণ ভালো মানুষ ভদ্র, সুশীল, পরিপাটি। ওর জীবনের শেষ অধ্যায় যে এত নিষ্ঠুর হবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে,” চোখের জল আটকে রাখতে না পেরে বলেন তার শৈশবসাথী।  এ ঘটনায় স্বজন ও এলাকাবাসীর দাবি ফাহিমার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো নারী এভাবে নীরবে নির্যাতনের শিকার না হন।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকার রূপনগর থানার সাব ইন্সপেক্টর মিঠু মিয়া জানান, এ ঘটনায় নিহতের বোন হাবিবা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামী মিনারুল আকবরকে গ্রেফতার করেছে। এদিকে ফাইমা আক্তারের লাশ আজ ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপালে ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হবে বলে এই তদন্তকারী কর্মকর্তা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট