1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপন দাবি, ৩ নারীসহ ৭জন অপহরণকারী গ্রেফতার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

 

বগুড়া প্রতিনিধি:

জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে ২জনকে উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলোচিত তুফান সরকার ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ভাই ওমর সরকারও রয়েছে।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫ টার দিকে  জাহিদ হাসান নামে এক ব্যক্তি ডিবি অফিসে এসে অভিযোগ করেন যে, তার প্রতিবেশী ফজলুর রহমান (৪৪) ও আব্দুস ছালাম (৩৫)কে অজ্ঞাতনামা আসামীরা জোরপূর্বক অপহরণ করে সদর থানা এলাকায় আটক রেখে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়া’র ওসি ইকবাল বাহারের নেতৃত্বে একটি টিম মাঠে নামে। এরপর শহরের চকসূত্রাপুর শহীদ বিলু সড়কের পূর্ব পাশে রহমান ভিলার পাঁচতলা বিল্ডিং এর পঞ্চম তলার দক্ষিণ ফ্লাটে অপহরণকারী চক্রের সদস্য কেয়া বেগম (৩৩), আফসানা মিমি (২৪), কামনুর নাহার অধোরা (২২), মহাসিন কাজী সিজান (২৫), এনামুল হোসেন ওরফে রায়হান (২৭), ওমর ফারুক (৩৫) ও নয়ন হোসেন (৩৫)কে গ্রেফতার করে এবং  জখমপ্রাপ্ত অবস্থায় অপহৃত ওই ২ জনকে উদ্ধার করা হয় । সেইসাথে ধৃত আসামিদের হেফাজত হতে পাঁচ হাজার একশতটাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, মাস খানেক আগে জয়পুরহাটের ফজলুর রহমান (৪৪) এর সাথে ধৃত আসামি কেয়া বেগমের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিচয় হয় এবং গতকাল সকালে কেয়া বেগম ফোন করে বগুড়া শহরের তিনমাথায় তাকে আসতে বলে। এরপর তিনি এলে ওই আসামিরা তাকে অপহরণ করে। এরপর চকসুত্রাপুরে ওই বাড়িকে আটকিয়ে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

ধৃত আসামিদের মধ্যে মোঃ মহাসিন কাজী সিজান এর বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনে, চুরি মামলা ও মারামারিসহ ৬টি মামলা, এনামুল হোসেন রায়হান এর বিরুদ্ধে অপহরণ, চুরি ও মারামারিসহ ৬টি মামলা, আসামি আলোচিত কারাবন্দি তুফান সরকার ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ভাই মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে  হত্যা, চুরি, মারামারি ও মাদকসহ মোট ৬টি মামলা এবং আসামি মোঃ নয়ন হোসেন এর বিরুদ্ধে ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। আগামীকাল গ্রেফতারকৃত আসামিদের আদালতে তোলা হবে বলে ডিবি জানিয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট