1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গাবতলীতে বসতবাড়িতে হামলা ও ভাংচুর ঃ থানায় অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক অটোভ্যান চালকের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নজরুল পাইকার (৪৩), পিতা- সৈয়দ আলী, গত শনিবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে গাবতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, একই গ্রামের মোঃ সানিক (২০), মোঃ আরমান (২৫), মোঃ সানোয়ার (৪৮), মোছাঃ জোসনা (৪৫) ও মোছাঃ পামুলী (৪২) দীর্ঘদিন ধরে তার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে জড়িত।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুরে অভিযুক্তরা নজরুল পাইকারের বাড়িতে গিয়ে প্রথমে গালিগালাজ শুরু করে। তিনি বাধা দিলে তারা উত্তেজিত হয়ে বসতঘরে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে এবং চালের ড্রামে রাখা ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

বাধা দিলে অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় নজরুল পাইকারের স্ত্রী মোছাঃ মুঞ্জিলা (৩০), প্রতিবেশী মোছাঃ জমেলা (৬০) সহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী জানান, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করতে সামান্য দেরি হয়েছে। অভিযোগ পাওয়ার পর গাবতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট